মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
দেশজুড়ে
মাদারগঞ্জে ভোটারদের মাঝে টাকা বিতরণ, স্বতন্ত্র প্রার্থীর তিন কর্মীর জেল
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২০ পিএম আপডেট: ১১.০২.২০২৬ ৭:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর ‘কাপ-পিরিচ’ প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের অভিযোগে তার তিন কর্মীকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে উপজেলার চরগোলাবাড়ী দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন মেলান্দহ উপজেলার সবিলাপুর গ্রামের জালাল উদ্দিন আকন্দের ছেলে জাহাঙ্গীর আলম (৬৫), চরসগুনা গ্রামের আব্দুস আজিজের ছেলে মো. জহুরুল ইসলাম (৫৮) ও মৃত হারুনুর রশীদের ছেলে মেহেদী হাসান (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘কাপ-পিরিচ’ প্রতীকের পক্ষে ভোটারদের টাকা বিতরণ করা হচ্ছে—এমন তথ্য পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে যান। সেখানে একটি বাড়িতে সন্দেহজনকভাবে অবস্থানরত তিন ব্যক্তিকে আটক করা হয়। 

অভিযোগ রয়েছে, তারা ভোটারদের কাছে নগদ অর্থ বিতরণ করছিলেন।

স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান সোহাগ জানান, তারা তিনজনকে একটি বাড়িতে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে খোঁজ নেন। পরে নিশ্চিত হন যে, তারা স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর ‘কাপ-পিরিচ’ প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন। 

বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।

খবর পেয়ে ফাঁড়ি থানার ইনচার্জ জিয়াউল ইসলাম, মাদারগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা, বিজিবি ও মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞা ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তী বকশিগঞ্জের সিভিল জজ ও জামালপুর-৩ আসনের ম্যাজিস্ট্রেট আরিফ হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নির্বাচনী আচরণবিধি ২০২৬’-এর ৪ ধারায় দোষী সাব্যস্ত করে আটক তিনজনকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

‘এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চলবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মাদারগঞ্জ   ভোটারদের মাঝে টাকা বিতরণ   স্বতন্ত্র প্রার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close