শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বালিয়াকান্দিতে লা‌ঠি ও ইট-পাট‌কেল জব্দ, যুবককে ১০ দি‌নের জেল
রাজবাড়ী প্রতি‌নি‌ধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ লাঠি ও ইট-পাটকেল জব্দ করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুর দেড়টার দি‌কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় কাঠ ও বাঁ‌শের ৫৪টি লাঠি ও পাঁচ ব্যাগ ইট-পাটকেল জব্দ করা হয়।

অভিযানে সহযোগিতা করেন বালিয়াকান্দি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রুবাইয়াতসহ সেনা সদস্যরা।

এহসানুল হক শিপন বলেন, ‘নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে লাঠি ও ইট-পাটকেল মজুদ করার অভিযোগে নারুয়া বিলধামু গ্রামের আজগর আলী মণ্ডলের পুত্র হিলাল উদ্দিনকে (৪০) দোষী সাব্যস্ত করা হয় এবং দণ্ডবিধি ১৮৬০’-এর ১৭১ (চ) ধারায় তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

‘নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের অভিযান চলবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বালিয়াকান্দি   লা‌ঠি   ইট-পাট‌কেল জব্দ   যুবককে জেল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close