সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
দলকে ক্ষতিগ্রস্ত করার জন্যেই জামায়াতের আমীরকে আটক করা হয়েছে: দেলাওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর বিমানবন্দরে আটকের পেছনে উদ্দেশ্য রয়েছে। এটি কোনো সংস্থার বড় ধরনের ষড়যন্ত্রের অংশ। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না; আমরা ঠাকুরগাঁওয়ে বিজয়ী হবো ইনশাল্লাহ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শহরের লা রোজা রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জেলা জামায়াতের আমিরের বিমানবন্দরে অর্ধকোটি টাকা বহনের বিষয়ে তিনি বলেন, “তিনি ব্যক্তিগত ব্যবসায়ীক টাকা নিয়ে আসছিলেন। তার বাসায় গার্মেন্টস রয়েছে। বিমানবন্দরে তাকে হয়রানি করা হয়েছে। এই স্বাভাবিক বিষয়কে অস্বাভাবিক করার পেছনে উদ্দেশ্য রয়েছে। তিনি নির্বাচনে ভোটারদের টাকা বিতরণ করতে গিয়ে তো ধরা পড়েননি। ঢাকা বিমানবন্দর দিয়ে বৈধভাবে টাকা নিয়ে প্রবেশ করার পরও সৈয়দপুর বিমানবন্দরে তাকে হয়রানি করা হয়েছে। এটি ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা দেখছি।”

এসময় তিনি আরও অভিযোগ করে বলেন, “জেলা জামায়াতের আমিরকে এবং আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য যেমন তারা এ ধরনের হয়রানিমূলক কাজ করছে, ঠিক তেমনি নির্বাচনি প্রচার ও প্রচারণার ক্ষেত্রেও তারা আমাদের হয়রানি করেছে। এ আসনের বিভিন্ন এলাকায় বিএনপির লোকেরা আমাদের ব্যানার ছিড়ে ফেলে, আমাদের খণ্ড অফিসগুলোতেও ভাঙচুড় করেছে। জেলা নির্বাচনি কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে আমরা লিখিত অভিযোগ করেছি। সাময়িক প্রতিকার পেলেও বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘমেয়াদি কোনো ফল বা অভিযুক্তদের শাস্তির কোনো পদক্ষেপ নিতে দেখিনি আমরা। এ অঞ্চলের হিন্দু ভোটারদের তারা নানা ভয়ভীতি প্রদর্শণ করছে এবং অনেক জায়গায় আর্থিক লেনদেনও করছে। এসব বিষয়েও আমরা অভিযোগ করেছি।”

সংবাদ সম্মেলনে এসময় তার সাথে জামায়াতে ইসলাম-এর জেলা সেক্রেটারি মোহাম্মদ অলমগীর, সহকারী জেলা সেক্রেটারি কফিলউদ্দিন আহাম্মেদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখেরও বেশি টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী, বলে নিশ্চিত করেন নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জামায়াত   আমীর   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close