মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কক্সবাজার-১ আসনে ভোট যুদ্ধে কে হাসবেন শেষ হাসি?
এম. মনছুর আলম, চকরিয়া (কক্সবাজার)
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রচার-প্রচারণা নিয়মানুযায়ী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতিক্ষিত জাতীয় সংসদ  নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ২৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় ভোটের মাঠে চষে বেড়িয়েছেন প্রতিদ্বন্ধী প্রার্থীরা। 

প্রতিদিনই প্রার্থীরা ছুটে গিয়েছেন দুর্গম জনপদ কিংবা শহরে বসবাসরত শ্রেণি-পেশার ও ধর্মবর্ণ নির্বিশেষে সব স্থরের ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের কাছে চেয়েছেন পবিত্র আমানত একটি ভোট। দিয়েছেন এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি। একইসঙ্গে সমানতালে চালিয়েছেন পাড়া-মহল্লা ঘুরে ঘুরে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও কুশল বিনিময়। 

ভোটার ও সাধারণ জনগণের সঙ্গে কথা বলে জানা গেছে, এ আসনে তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নিলেও মূলত ভোট যুদ্ধের লড়াই হবে বিএনপির মনোনীত প্রার্থী দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমির তরুণ রাজনীতিবিদ আবদুল্লাহ আল ফারুকের সাথে। 

তফসিল ঘোষণার পর চকরিয়া-পেকুয়া আসনের প্রতিটি জনপদের নির্বাচনি প্রেক্ষাপট বিবেচনায় দুই প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস দেখা যাচ্ছে। 

স্থানীয় জনগণের ধারণা, নির্বাচন ঘিরে একদিকে দীর্ঘদিন পর বিএনপির সাংগঠনিক প্রত্যাবর্তন, অন্যদিকে জামায়াতের দীর্ঘমেয়াদি ভোটভিত্তি ও ধর্মীয়-সামাজিক নেটওয়ার্ক মিলিয়ে এই দুই শক্তির লড়াই এখন মাঠে স্পষ্ট হয়ে উঠেছে।
 
জানা গেছে, দলীয় প্রার্থী ঘোষণার পর থেকেই অভিজ্ঞ রাজনীতিবিদ সালাহউদ্দিন আহমদ নির্বাচনি এলাকায় ধারাবাহিক গণসংযোগ, পথসভা, কর্মীসভা এবং বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক বৈঠকে অংশ নিয়েছেন। চকরিয়া পৌর শহর থেকে উপকূলীয় ইউনিয়ন ও সীমান্তঘেঁষা গ্রাম পর্যন্ত সক্রিয়তা বাড়ছে বিএনপি সমর্থকদের মধ্যে। তরুণ ভোটার, প্রবাসী পরিবার, ব্যবসায়ী সমাজ এবং দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে একটি কার্যকর কাঠামো গড়ে উঠছে—এমনটাই মনে করছেন অনেকে। 

সালাহউদ্দিন আহমদ নিজেই নির্বাচনি প্রচারণায় বলেছেন, ‘চকরিয়া-পেকুয়ার মানুষ ন্যায়, উন্নয়ন ও আধুনিক জীবনযাত্রা চায়। মানুষের কল্যাণ সাধনই আমার একমাত্র লক্ষ্য।’

অন্যদিকে দীর্ঘ সময় ধরে নীরবে সুসংগঠিত ভোটের মাঠ তৈরি করেছেন আবদুল্লাহ আল ফারুক। তুলনামূলক বড় শোডাউন, ব্যাপক জনসমাগমের বদল তৃণমূলভিত্তিক বাড়ি-বাড়ি যোগাযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানভিত্তিক সম্পর্ক ও দীর্ঘ অনুসারী নেটওয়ার্কের ওপর নির্ভর করেই তিনি মাঠে শক্ত অবস্থান তৈরি করেন। 

স্থানীয় সচেতন মহল মনে করছেন, আবদুল্লাহ  ফারুকের ভোটাররা প্রকাশ্যে সক্রিয় না থাকলেও ভোটের সময় শতভাগ নিশ্চিত উপস্থিতিই তার আসল শক্তি।

স্থানীয় লোকজন জানিয়েছে, এবারের নির্বাচন ঘিরে চকরিয়া-পেকুয়া আসনে বিএনপি ও জামায়াতপন্হী ভোট দ্বিমুখী বিভাজনে বিভক্ত হয়ে গেছে। নির্বাচনে দুই জনের মধ্যে শক্ত লড়াই হবে, এতে কোন সন্দহ নেই। 

সালাহউদ্দিন আহমদ তার দীর্ঘ অভিজ্ঞতা, পূর্বের উন্নয়ন প্রতিশ্রুতি এবং সাংগঠনিক অবকাঠামোর ওপর নির্ভর করছেন ভোটের মাঠে। অন্যদিকে নবীন আবদুল্লাহ ফারুক মাঠে থেকেছেন নীরব কিন্তু নিবেদিত ভোটব্যাংক, ধর্মীয় আদর্শভিত্তিক সমর্থক ও দীর্ঘদিনের সাংগঠনিক কাঠামো ভোটের মাঠে তাকে বহু দূর এগিয়ে দিয়েছেন।

এবারের নির্বাচনে মূল ভোটের লড়াই হবে বিএনপির হেভিওয়েট প্রার্থী সালাহউদ্দিন আহমদ (ধানের শীষ) বনাম জামায়াতে ইসলামীর তরুণ প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের (দাঁড়িপাল্লা) সাথে। এই দুই প্রার্থী ছাড়াও ভোটের মাঠে নিস্প্রভ রয়েছেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ছরওয়ার আলম কুতুবী (হাতপাখা)। 

চকরিয়া-পেকুয়া আসনের ভোটের হিসাব-নিকাশের কেন্দ্রবিন্দু এখন একটি অভিজ্ঞতার ওপর ভরসা রাখবে ভোটাররা, নাকি আদর্শ এবং সংগঠিত ভোটের প্রবাহ আসবে নতুন চমক নিয়ে। শেষ পর্যন্ত ভোটকেন্দ্রেই ঠিক হবে কার নেতৃত্বে গড়ে উঠবে চকরিয়া-পেকুয়ার আগামী পাঁচ বছরের জাতীয় প্রতিনিধিত্ব ও উন্নয়ন পরিকল্পনা। তবে এবারের নির্বাচনে সনাতন সম্প্রদায়ের ভোট বড়ই ফ্যাক্টর হিসেবে দাঁড়াবে-এমনটা মনে করেছেন সচেতন মহল।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার-১ আসন   ভোট যুদ্ধ   শেষ হাসি?  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close