বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক আটক      ● শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যে দিশেহারা ব্যবসায়ীরা      ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      ● ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা      ● হাম উপসর্গে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১০      ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৬৪      
দেশজুড়ে
শরীয়তপুরে ৭ লাখ টাকা ও ভোটার তালিকাসহ জামায়াত কর্মী আটক
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা, ল্যাপটপ, ভোটার তালিকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ এক জামায়াত কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার মাস্টার গোলাম মোস্তফা বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাস্টার গোলাম মোস্তফা (৫০) স্থানীয় জামায়াত কর্মী বলে নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া। 

নড়িয়া থানার ওসি বলেন, নগদ অর্থসহ একজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা করেন।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, অভিযানের সময় ওই বাড়ি থেকে প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ জব্দ করা হয়। উদ্ধার হওয়া আলামতগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা জামায়াতের নায়েবে আমির কেএম মব্বুল হোসেনকে মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।  

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, ‘আমরা খবর পাই, স্থানীয় এক জামায়াত কর্মীর বাড়িতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে প্রবেশ করেছে কিছু জামায়াত কর্মী। পরে আমরা অভিযান চালিয়ে নগদ সাত লাখ ২০ হাজার টাকা, কিছু খালি খাম, জামায়াত প্রার্থীর নির্বাচনী লিফলেট ও একটি ল্যাপটপ উদ্ধার করি। অভিযান শেষে গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  শরীয়তপুর   ৭ লাখ টাকা   ভোটার তালিকা   জামায়াত কর্মী আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close