শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ফরিদপুর-২ প্রতিপক্ষের বিরুদ্ধে শামা ওবায়েদের জরুরি সংবাদ সম্মেলন
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুর-২ আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় লস্কার দে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ অভিযোগ করে বলেন, “প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী আকরাম আলীর পক্ষে রাতের আধারে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে। প্রশাসনের কাছে আমার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, যার কোনো প্রমাণ নেই। প্রশাসন তদন্ত করে তার কোনো ভিত্তি পায়নি।”

প্রশাসনের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রশাসনের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ভোটের মাঠেও লেভেল প্লেয়িং ফিল্ড বিরাজমান। তবে আজ রাতেও আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে টাকা ছড়ানোর আশংকা করছি।”

কোন এলাকায় টাকার ছড়াছড়ি হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “সালথা এলাকার বিভিন্ন জায়গায় গতকাল রাতে এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছে।”

সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফরিদপুর-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী বলেন, “আমার সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের মধ্যে টাকা ছড়ানোর অভিযোগ সঠিক নয়। এটি মিথ্যা অভিযোগ। আমি টাকা পাবো কোথায়? আমার কর্মীরা নিজেদের টাকা খরচ করে চলছে। নির্বাচনের পরিবেশ ভালো আছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   প্রতিপক্ষ   শামা ওবায়েদ   সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close