শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
রাউজানে ভোটের আগের দিন বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের রাউজানে ভোটের আগের দিন প্রবাসী বিএনপির এক কর্মীর বাড়ি লক্ষ্য করে একদল অস্ত্রধারীর গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কদলপুর ইউনিয়নের শমসেরপাড়া গ্রামে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী রুস্তম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে ততক্ষণে অস্ত্রধারীরা পালিয়ে যায়। সেখানে কাউকে পাওয়া যায়নি। প্রবাসীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেও অস্ত্রধারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে হঠাৎ ১০ থেকে ১২ অস্ত্রধারী শমসেরপাড়া গ্রামে রুস্তম আলীর বাড়ি লক্ষ্য করে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে এবং গালাগাল করে চলে যায়। পরে খবর পেয়ে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে যান।

দলীয় সূত্রে জানা গেছে, রুস্তম আলী রাউজান আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, প্রবাসীর বাড়িতে গুলির খবর পেয়ে তারা সেনাবাহিনীসহ ঘটনাস্থলে যান। কী কারণে গুলি ছোড়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ভোটের আগের দিন   বিএনপি কর্মী   বাড়ি লক্ষ্য করে গুলি   রাউজান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close