শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রের পাশের পুকুর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে লাঠিসোটা সহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সদর থানা পুলিশ এসব অস্ত্র উদ্ধার করে। ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপপরিদর্শক আবুল হোসেন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পাওয়ার পরপরই একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালায়।

এ সময় পুকুরের পানির ভেতর থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও লাঠিসোটা উদ্ধার করা হয়। তবে কে বা কারা এসব লাঠিসোটা সেখানে রেখেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এদিকে স্থানীয়দের দাবি, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এমন কর্মকাণ্ড ঘটিয়ে নির্বাচনে ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতেই এ ধরনের অপতৎপরতা হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঠাকুরগাঁও   ভোটকেন্দ্র   অস্ত্র উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close