রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      
দেশজুড়ে
ঈশ্বরদীতে ডিবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনার সাধারণ ডায়েরি নং–৭৩-এর আলোকে পুলিশ সুপার আনোয়ার জাহিদের নির্দেশনায় ঈশ্বরদীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, কার্তুজ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এ তথ্য জানান।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পসংলগ্ন ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজের পাশের একটি টিনশেড স্টোররুমে অভিযান চালানো হয়। সেখান থেকে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের কামালের ছেলে শাহীন (২০) ও ঈশ্বরদীর দিয়ার বাঘইল গ্রামের হযরত প্রামাণিককে (৪৭) গ্রেফতার করা হয়।”

অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি সচল সেমি-অটোমেটিক সেলফ লোডেড রাইফেল (এসএলআর) লোডেড ম্যাগাজিনসহ ৬৭ রাউন্ড তাজা কার্তুজ, একটি বিদেশি .২২ বোর রাইফেল ম্যাগাজিন ও কার্তুজসহ এবং একটি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক উদ্ধার করা হয়।

পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ঈশ্বরদীর মানিকনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাদশা মিয়ার ছেলে মমিনুল ইসলাম খোকনকে (৩৩) গ্রেফতার করা হয়।

তার দেওয়া তথ্য অনুযায়ী একটি পরিত্যক্ত পানির ট্যাংকির ভেতর থেকে একটি সচল ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড কার্তুজ, একটি সচল ৭.৬৫ এমএম পিস্তল, ১০ রাউন্ড কার্তুজ এবং ৩১ রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেফতারদের জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনার নেপথ্যে জড়িত অন্যদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরদী   ডিবির অভিযান   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close