শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
নড়িয়ায় ব্যাগভর্তি টাকাসহ জামায়াত নেতা আটক, ২ বছরের কারাদণ্ড
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে ব্যাগভর্তি নগদ ৭ লাখ ২০ হাজার টাকাসহ গোলাম মোস্তফা নামে এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে।

এ সময় একটি ল্যাপটপ এবং টাকা বিতরণসংক্রান্ত কাগজপত্রও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া ১ নম্বর ওয়ার্ডের জলিল মাস্টারের বাড়িতে কয়েকজন ব্যক্তি টাকা ভর্তি ব্যাগ নিয়ে প্রবেশ করেছেন— এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বাড়ি থেকে ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, কিছু খালি খাম এবং টাকা বিতরণসংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়। এ সময় মাস্টার গোলাম মোস্তফাকে আটক করা হয়। তিনি জপসা ইউনিয়নের শহীদ সামাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং রাজনগর এলাকার বাসিন্দা।

নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ অর্থ এবং নথিপত্র উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। অনাদায়ে আরও ১০ দিনের সশ্রম কারাদণ্ড কার্যকর করা হবে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নড়িয়া   জামায়াত নেতা   আটক   কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close