রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
জয়পুরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১১
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নির্বাচনকে কেন্দ্র করে জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছে। তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটার দিকে জয়পুরহাট সরকারি কলেজ ভোটকেন্দ্রের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, জয়পুরহাট ১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিক্ষা তার লোকজন নিয়ে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় আসলে সেখানে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধানের কর্মী সমর্থকদের সাথে তাদের সংঘর্ষ হয়।এতে উভয় পক্ষের অন্তত ১১ জন কর্মী আহত হয়।

আহত বিএনপি কর্মীদের অভিযোগ, সাবেকুন নাহার শিখা একটি গাড়িতে তার ভাড়াটিয়া কর্মীদের নিয়ে সরকারি কলেজ ভোট কেন্দ্র এলাকায় টাকার বিনিময়ে ভোট কিনতেছিল এ সময় খবর পেয়ে স্থানীয় জনগণ প্রতিবাদ করে এবং বিএনপি কর্মী সমর্থকদের খবর দেয়। বিএনপি কর্মীরা ঘটনাস্থলে এসে বাধা দিলে সংঘর্ষ বাধে।

অন্যদিকে সাবেকুন নাহার শিখা অভিযোগ করেন, তারা জয়পুরহাট ডিগ্রী কলেজ কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিল। সে সময় বিএনপি নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তাকে শ্রীলতাহানি করে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জয়পুরহাট   ভোটকেন্দ্রের সামনে   বিএনপি-স্বতন্ত্র প্রার্থী   কর্মীদের সংঘর্ষ   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close