সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
কমলগঞ্জে হাত-মুখ বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানের ভেতরে হাত-মুখ বাঁধা অবস্থায় রতন শুভকর (২৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

নির্বাচনের আগের দিন এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের ১ নম্বর সেকশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন এই চা বাগানের বড় লাইনের শুকটা শুভকরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে চা বাগানের ভেতরে চা গাছের গুঁড়িতে বাঁধা অবস্থায় রতন শুভকরের মরদেহ পড়ে থাকতে দেখেন শ্রমিকরা।

এ সময় তার হাত পেছনে বাঁধা ও মুখ বাঁধা অবস্থায় ছিল। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এদিকে সংসদ নির্বাচনের আগের দিন চা বাগান এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় চা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত রতনের বড় ভাই লক্ষীন্ধর শুভকর সাংবাদিকদের বলেন, “রতন তার পরিবার নিয়ে আলাদা থাকত এবং চা বাগানের স্থানীয় একটি ব্যান্ডদলে কাজ করত। মঙ্গলবারও প্রতিবারের মতো সে একটি অনুষ্ঠানে বাজনা বাজিয়েছে। বুধবার সকালে খবর পাই তার লাশ পাওয়া গেছে। তাকে কে, কিভাবে হত্যা করল, তা আমরা জানি না।”

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি মো. আব্দুল আউয়াল বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “খুব শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কমলগঞ্জ   হাত মুখ   যুবক   মরদেহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close