মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মৌলভীবাজার-৪ আসনের ১৬৩ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-৪ আসন। এ আসনে রয়েছে দুই উপজেলায় ২টি পৌরসভা এবং ১৮টি ইউনিয়ন (শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন ও কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন)। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ১৯৭ জন, মহিলা ভোটার ২ লাখ ৪১ হাজার ৬৮৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে দুই উপজেলায় ১৬৩টি স্থায়ী ভোটকেন্দ্রে ৯৩৯টি ভোটকক্ষে (৮৯৮টি স্থায়ী ও ৪১টি অস্থায়ী) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬। এবারের নির্বাচনে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ আসনে সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভোটারদের নিরাপত্তা এবং ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে সিসি ক্যামেরার পাশাপাশি কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ প্রশাসন সূত্রে জানা গেছে, দুই উপজেলার মোট ১৬৩টি ভোটকেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গলের ৮৭টি এবং কমলগঞ্জের ৭৬টি ভোটকেন্দ্রের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “ভোটারদের নিরাপত্তা এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ইতোমধ্যে কমলগঞ্জের ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রগুলোতে সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারির মধ্যে থাকবে।”

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, “ভোটগ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসা নিশ্চিত করতে শ্রীমঙ্গল উপজেলার ৮৭টি ভোটকেন্দ্রের প্রতিটিতেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।”

এর মাধ্যমে কন্ট্রোল রুম থেকে সরাসরি প্রতিটি কেন্দ্রের ভেতরের ও বাইরের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। কোনো ধরনের অনিয়ম বা গোলযোগের চেষ্টা করা হলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে প্রশাসন।

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close