রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়া-৫ আসন : ভোটের লড়াই গড়াল আদালতে, উত্তপ্ত নির্বাচনি মাঠ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হলেও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে প্রার্থীদের লড়াই এবার মাঠ ছাড়িয়ে উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। হলফনামায় তথ্য গোপন ও ঋণখেলাপির অভিযোগ নিয়ে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ ও পাল্টাপাল্টি আইনি লড়াই।

নির্বাচনি এলাকা সূত্রে জানা যায়, এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজের হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে গত সোমবার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্টে রিট আবেদন করেছেন জামায়াত মনোনীত প্রার্থী মো. দবিবুর রহমান। 

অভিযোগ করা হয়েছে, বিএনপি প্রার্থীর স্ত্রী ৫১২ কোটি টাকার ঋণখেলাপি এবং তার ছেলে ৪২ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রেখেছেন, যা হলফনামায় উল্লেখ করা হয়নি।

এই ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভিডিও বার্তায় গোলাম মো. সিরাজ দাবি করেন, তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন। 

তিনি বলেন, “আমার স্ত্রী ও পুত্র পৃথক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং তারা আমার ওপর নির্ভরশীল নন। ফলে তাদের কোনো আর্থিক দায় আমার ওপর বর্তায় না। এছাড়া তারা কেউই খেলাপী নন।” 

তিনি অভিযোগ করেন, মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় জামায়াত প্রার্থী কোনো আপত্তি না তুলে এখন ভোটের ঠিক আগে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

অন্যদিকে, জামায়াত প্রার্থীর নির্বাচনী এজেন্ট ও শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মোস্তাফিজ নাসিম বুধবার (১১ ফেব্রুয়ারি) পাল্টা ভিডিও বার্তায় বলেন, “গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতেই আমাদের প্রার্থী উচ্চ আদালতে গেছেন। আমরা কোনো অপপ্রচার চালাচ্ছি না, বরং আইনি পন্থায় লড়ছি। আদালতের রায় আমরা মাথা পেতে নেব।” 

তিনি অভিযোগ করেন, বিএনপি প্রার্থী জনগণের দৃষ্টি সরাতে ব্যক্তিগত আক্রমণ করছেন।

এদিকে প্রধান দুই প্রার্থীর এমন পাল্টাপাল্টি অবস্থানে সাধারণ ভোটারদের মাঝে উৎকণ্ঠা বাড়ছে। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মীর মাহমুদুর রহমান বলেন, “দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে যে ধরণের উত্তেজনা বিরাজ করছে, তাতে ভোটের দিন সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবার সংযত হওয়া প্রয়োজন।”

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রার্থিতা নিয়ে আইনি প্রক্রিয়া চললেও এখন পর্যন্ত ব্যালট পেপারসহ ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে, শেষ মুহূর্তে আদালতের নির্দেশনার দিকেই তাকিয়ে আছে সংশ্লিষ্ট সকলে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বগুড়া-৫ আসন   ভোটের লড়াই   গড়াল আদালত   উত্তপ্ত নির্বাচনি মাঠ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close