সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
শরীয়তপুর-৩ : ভোটের উৎসবমুখর পরিবেশ, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম
কালাম সরদার, ডামুড্যা (শরীয়তপুর)
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শরীয়তপুর-৩ আসনের ডামুড্যা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা অফিস সূত্রে জানা গেছে, ডামুড্যা উপজেলায় মোট ৪৪টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৩ হাজার ২৬০ জন এবং নারী ভোটার ৭০ হাজার ১৯৯ জন। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ১৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১৬টি কেন্দ্রে ৬টি করে এবং ১৯টি কেন্দ্রে ৩টি করে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নিরাপত্তা ব্যবস্থায় প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে মোট ৫৭২ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত রয়েছেন। ঝুঁকিপূর্ণ ১৪টি কেন্দ্রে ২ জন করে পুলিশ সদস্য এবং অন্যান্য কেন্দ্রে ১ জন করে পুলিশ দায়িত্ব পালন করবেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন আইয়ূবী বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যৌথ বাহিনীর টিম নির্বাচনের দিন মাঠে কাজ করবে। সংশ্লিষ্ট সকলকে নির্বাচনী মালামাল বুঝিয়ে দেওয়া হয়েছে।”

এদিকে সাধারণ ভোটাররা জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হলে তারা ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শরীয়তপুর-৩   ভোটের উৎসবমুখর পরিবেশ   কেন্দ্র   সরঞ্জাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close