রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
রাজনীতি
১৮ বছর পর ভোটের স্বপ্ন যেন ধূলিসাৎ না হয় : আসিফ মাহমুদ
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নির্বাচনের আগের দিন দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার অভিযোগ তুলে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘দীর্ঘ ১৮ বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার যে প্রত্যাশা দেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে, তা যেন সহিংসতা ও আতঙ্কে ভেস্তে না যায়।’

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আটটায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অভিযোগ করেন, এনসিপির গুরুত্বপূর্ণ প্রার্থী হান্নান মাসুদের সমর্থকদের বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়েছে। 

পাশাপাশি, প্রার্থী সালামের গাড়িবহরে হামলার ঘটনাও তুলে ধরেন তিনি।

এছাড়া নেত্রকোনা সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রের বুথে আগুন দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, ‘এসব ঘটনা ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো হয়েছে।’

ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমিরের নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের ঘটনারও নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে এ ধরনের সহিংসতা সুষ্ঠু নির্বাচনি পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ করা হয়।

প্রশাসনের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘হামলার ঘটনাগুলো তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’

তিনি অভিযোগ করেন, প্রশাসনের একশ্রেণির কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করছেন এবং নির্দিষ্ট একটি প্রতীকের পক্ষে কাজ করছেন—যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।

গণমাধ্যমের একটি অংশের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন,‘ কিছু গণমাধ্যম বিরোধী পক্ষের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’ চালাচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য ক্ষতিকর।’

‘টাকা উদ্ধার’ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যক্তিগত অর্থ পরিবহনের সময় আটক করে সেটিকে ‘ভোট কেনার টাকা’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা চলছে।’

আসিফ মাহমুদ ভোটারদের উদ্দেশে বলেন, ‘যারা টাকা দিয়ে আপনাদের পবিত্র আমানত—ভোট—কিনতে চায়, তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করুন।’

গেল ৫ আগস্টের চেতনা’ রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘৫ আগস্টের গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা। সেই চেতনাকে সমুন্নত রাখতে সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করা প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর নৈতিক দায়িত্ব।’

সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

কেকে/এমএ 


আরও সংবাদ   বিষয়:  ভোটের স্বপ্ন   ধূলিসাৎ   আসিফ মাহমুদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close