রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
ধানের শীষে ভোট দিতে চাওয়ায় ‘দোকানে তালা ঝুলানোর হুমকি’ জামায়াত নেতার
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৩ পিএম আপডেট: ১১.০২.২০২৬ ১১:০২ পিএম
মানচিত্রে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা।

মানচিত্রে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা।

সাতক্ষীরার শ্যামনগরে ধানের শীষ প্রতীকে ভোট দিতে চাওয়ায় জামায়াতে ইসলামীর নেতার বিরুদ্ধে আব্দুর রশিদ নামের এক যুবকের দোকানে তালা ঝুলানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ওই জামায়াত নেতার নাম আবুল কাশেম। তিনি শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির। আব্দুর রশিদের বাড়ি ভুরুলিয়ার দরগাহপুর গ্রামে। সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপির প্রার্থী ড. মো. মনিরুজ্জমান (ধানের শীষ) এবং জামায়াতের প্রার্থী গাজী নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা)। 

আব্দুর রশিদ জানান, এলাকার লোকজনের সঙ্গে গত ৯ ফেব্রুয়ারি বিএনপির প্রার্থীর জনসভায় অংশ নিয়েছিলেন তিনি। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার জামায়াত নেতা আবুল কাশেম ওরফে জেহাদী কাশেম ১২ ফেব্রুয়ারির পর তার শ্যামনগরের দোকানে তালা ঝুলানোর হুমকি দেন। এ নিয়ে বুধবার সকালে রশিদকে বাড়ির সামনে পেয়ে মারধর করার চেষ্টা করেন কাশেম।

তবে অভিযোগ অস্বীকার করে আবুল কাশেম বলেন, আব্দুর রশিদের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই মজা করে এমন কথা বলেছিলাম। বিষয়টি আব্দুর রশিদ ‘সিরিয়াসলি’ নেওয়ার কারণে আমি তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান বলেন, যাকে হুমকি দেওয়া হয়েছে এবং যিনি হুমকি দিয়েছেন– দুজনই আমাদের লোক। বিষয়টি আমাদের ইউনিয়ন নেতারা দেখছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

সহকারী রিটার্নি কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, এমন ঘটনায় কেউ লিখিত বা মৌখিক কোনো অভিযোগ আজ সন্ধ্যা পর্যন্ত করেনি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরও সংবাদ   বিষয়:  ধানের শীষে ভোট   ‘দোকানে তালা ঝুলানোর হুমকি   জামায়াত নেতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close