শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ধুনটে ভোট কেন্দ্রের বাহিরে ছাত্রদল নেতা ছুরিকাহত
গনেশ দাস, বগুড়া
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার ধুনটে ভোট কেন্দ্রের বাহিরে ছাত্রদলের এক নেতা ছুরিকাহত হয়েছেন। এ ঘটনায় জামায়াতের লোকজনকে দায়ী করেছে বিএনপি। অপরদিকে জামায়াত নেতার দাবি ছুরিকাহত হয়নি।
 
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
 
ছাত্রদল নেতা ও তার সহযোগীদের সাথে জামায়াতকর্মীদের হাতহাতির ঘটনা ঘটেছে। ছুরিকাহত মিলন মিয়া (২৬) ধুনট সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি। 

ধুনট পৌর বিএনপির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান চঞ্চল বলেন, ‘ধানের শীষের প্রার্থীর পক্ষের পোলিং এজেন্টদের সাথে কথা বলতে গেলে অন্ধকারে লুকিয়ে থাকা জামায়াত শিবিরের কর্মীরা ছাত্রদল নেতা মিলন মিয়ার মাথায় ছুরিকাঘাত করে।’
  
অপরদিকে ধুনট উপজেলা জামায়াতের যুব বিষয়ক সেক্রেটারী মিঠু মিয়া বলেন, ‘মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে জোড়শিমুল গ্রামে দাঁড়িপাল্লা মার্কার ভোট চাইতে গেলে ছাত্রদল নেতা মিলন মিয়া বাধা দেন। এ ঘটনার জের ধরে বুধবার রাত ৯টার দিকে জোড়শিমুল গ্রামে হটিয়ারপাড়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের পাশে ছাত্রদল নেতা মিলন মিয়া ও তার সহযোগীদের সাথে জামায়াত কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। তবে মিলন মিয়াকে কেউ ছুরিকাঘাত করেনি। এ ঘটনার পর বিএনপির কর্মীরা লাঠি হাতে গ্রামে মহড়া দিচ্ছে।’
 
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘পোলিং এজেন্টদের সাথে কথা বলতে গিয়ে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে শুনেছি। আহত ছাত্রদল নেতাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রদল নেতা জানিয়েছেন জামায়াতের কর্মীরা তাকে ছুরিকাঘাত করেছে।’

হটিয়ার পাড়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল বাসির বলেন, ‘ভোট কেন্দ্রের বাহিরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। ভোট কেন্দ্রে কোন ঝামেলা হয়নি।’

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  বগুড়া    ধুনট    ছুরিকাহত    ছাত্রদল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close