শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বগুড়ায় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জামায়াত নেতা আটক
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া-৬ (সদর) আসনে ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জামায়াতের এক নেতাকে আটক করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টায় তাকে আটক করা হয়। আটককৃত জামায়াত নেতা নাসিরুল ইসলাম বগুড়া শহরের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি। 

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানায়, বুধবার রাতে জামায়াত নেতা নাসিরুলের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করেন। খবর পেয়ে সেখানে গিয়ে জামায়াত নেতা নাসিরুলকে পাওয়া যায়। তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 

তারা জানিয়েছেন রাতে পোলিং এজেন্টের তালিকা প্রিজাইডিং অফিসারকে দিতে কেন্দ্রে এসেছিলেন। তবে রাতে তালিকা দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।

ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রজাইডিং অফিসার সাজ্জাদুল ইসলাম জানায়, ভোটকেন্দ্রে জামায়াতের নেতাকর্মীরা পোলিং এজেন্টের তালিকা জমা দিতে এসেছিলেন। এখবর পেয়ে প্রতিপক্ষের লোকজন ভোটকেন্দ্রের বাহিরে জড়ো হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি সামাল দেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন বলেন, ‘শুধুমাত্র পোলিং এজেন্টের নামের তালিকা দিতে প্রিজাইডিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন জামায়াতের কর্মীরা। সেখানে বিএনপির নেতাকর্মীরা মব তৈরি করে জামায়াত নেতাকে আটক করে ভ্রাম্যমান আদালতের কাছে তুলে দেন।’

কেকে/বি 


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   অনুপ্রবেশ   জামায়াত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close