রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের      জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ      এমবাপ্পে ঝড়ে রায়োকে উড়িয়ে বার্সার ঘাড়ে রিয়াল      
দেশজুড়ে
গুরুদাসপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ জামায়াত কর্মীর বিরুদ্ধে
মো. জনি পারভেজ, গুরুদাসপুর (নাটোর)
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াতের এক কর্মীর বিরুদ্ধে। 
 
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে উপজেলার কালাকান্দর গ্রামে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মিজানুর রহমান খুবজীপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও কালাকান্দর গ্রামের ইউসুফ আলীর ছেলে। অভিযুক্ত জামায়াতকর্মী একই এলাকার মো. রেজাউল করিমের ছেলে শাহরিয়ার হোসেন।

আহত যুবদল নেতা মিজানুর বলেন, ‘রাতে বাড়ি ফেরার পথে কালাকান্দর এলাকায় পৌঁছালে অভিযুক্ত জামায়াত কর্মী শাহরিয়ার ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি রক্তাক্ত হয়ে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শাহরিয়ার পূর্বে আওয়ামী লীগ করলেও এখন জামায়াতের কর্মী হয়ে কাজ করছে।’

তবে অভিযোগ অস্বীকার করে নাটোর-৪ আসনের জামায়াতের প্রার্থী মো. আব্দুল হাকিম বলেন, ‘শাহরিয়ার কবির নামে কালাকান্দর এলাকায় তার কোন কর্মী নেই। জামায়াতকে জড়িয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।’

এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. শফিকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  নাটোর    গুরুদাসপুর    যুবদল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close