শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
দেশজুড়ে
সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা, আটক ৩
সিলেট ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিলেট নগরীর মিরাবাজার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল ও কলেজ ভোটকেন্দ্রে পর্যবেক্ষক পরিচয়ে প্রবেশ করার সময় ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় এই ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় লোকজন জানায়, ওই ৩ যুবক প্রথমে নিজেদের আনসার সদস্য বলে পরিচয় দিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয়রা জেরা করলে তারা পর্যবেক্ষক বলে জানায়। 

তবে তাদের গলায় ঝুলানো কার্ডে রিটার্নিং কর্মকর্তার সিল-স্বাক্ষর না থাকায় সন্দেহ হয়। পরে উপস্থিত এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে কোতোয়ালি থানার একদল পুলিশ সদস্য গিয়ে তাদের থানায় নিয়ে আসেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানায়, ‘পর্যবেক্ষক পরিচয়ে ভোটকেন্দ্রে প্রবেশের সময় এলাকাবাসী ৩ যুবককে আটক করেন। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।’

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  সিলেট   কেন্দ্র   প্রবেশ   আটক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close