রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
সোনাইমুড়ীতে হাতপাখার প্রার্থীসহ আহত ১৫
সৈয়দ মো. শহিদুল ইসলাম, সোনাইমুড়ী (নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৬ এএম আপডেট: ১২.০২.২০২৬ ৮:১১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) আসনে চরমোনাই মনোনীত হাত পাখার প্রার্থী জহিরুল ইসলামসহ বিএনপির সমর্থিতদের হামলায় ১৫ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টায় সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের মুহুরীগঞ্জ আব্দুল মতিন পাটোয়ারী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। 

ওই ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার নিখিল চন্দ্র সিংহ এ প্রতিবেদককে মুঠোফোনে জানায়, রাত ১০টায় হাত পাখার প্রার্থী জহিরুল ইসলাম কয়েকজন সংবাদকর্মী নিয়ে কেন্দ্র পরিদর্শনে যান। সে সময় তিনি দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলছিলেন। এসময় বাহির থেকে কয়েকজন লোক এসে হট্টগোল করলে তাদের বের করে দেয়া হয়।

হাত পাখার প্রার্থী জহিরূল ইসলাম সাংবাদিকদের জানায়, তার নিজগ্রাম মুহুরিগঞ্জ ভোটকেন্দ্র পরিদর্শনে যান। সে সময় কয়েকজন সমর্থক ও সংবাদ কর্মী তার সাথে ছিলেন। হঠাৎ বাইরে থেকে লোকজন এসে তার সাথে দুর্ব্যবহার এবং লাঞ্ছিত করেন। এ সময় তার সাথে থাকা সংবাদ কর্মীসহ ১৪/১৫ জন সমর্থককে বিএনপি’র লোকজন মারধর করে। তিনি বিষয়টি সহকারী রিটার্নং অফিসার ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারকে অবহিত করেন।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  সোনাইমুড়ী   হাতপাখা   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close