সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
শেরপুর-৩ আসনে আজ ভোট হচ্ছে না
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৫ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় একযোগে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।  একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে সংবিধান সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে ঐতিহাসিক গণভোট।

তবে ব্যাতিক্রম শেরপুর- ৩ আসনে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এই আসনটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে না আজ। পরবর্তীতে নতুন করে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সচিব জানান, কোনও সংসদীয় আসনে নির্বাচনের আগে যদি কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হয়, তবে সেই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত বা বাতিল করার বিধান রয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশের (পিআরও) সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, কোনও বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা নির্বাচনি কার্যক্রম বাতিল করবেন। ওই আসনে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনকে পরবর্তীতে নতুন করে তফসিল ঘোষণা করতে হবে। নতুন তফসিলে যারা আগে বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল বা জামানত জমা দেয়ার প্রয়োজন নেই। তবে নতুন কোনও যোগ্য ব্যক্তি চাইলে এই সময়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

এই আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ছিলেন বিএনপি মনোনীত মো. মাহমুদুল হক রুবেল। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে ছিলেন মো. আমিনুল ইসলাম।

এই আসনে বড় দলগুলোর হেভিওয়েট প্রার্থীদের মধ্যে লড়াই হওয়ার কথা ছিল। গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ পড়েন জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেয়া পথে তিনি মারা যান। তিনি জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন। তার বয়স হয়েছিল ৫১ বছর।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  শেরপুর   আসন   ভোট   নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close