রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      
জাতীয়
উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হলেও সাতটা থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটাররা আসতে শুরু করেন সাতটার আগ থেকেই৷

সারা দেশ থেকে গণমাধ্যমের প্রতিনিধিরা জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

ভোটের পূর্বে তরুণদের মধ্যে সব চেয়ে বেশি উন্মাদনা কাজ করলেও সকালের দিকে সব চেয়ে বেশি উপস্থিতি লক্ষ্য করা গেছে মধ্যবয়সি ও বয়স্কদের। অনেকেই আবার পরিবারসহ সকালেই চলে এসেছেন ভোট দিতে। নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত।

প্রতিটি কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বের মধ্যে বসেছে প্রার্থীদের নিজস্ব বুথ। তবে, কোনো ধরনের দ্বন্দ্বের খবর পাওয়া যায়নি৷ কেন্দ্রের বাইরে ও ভেতরে কড়া নিরাপত্তায় আছেন সেনাবাহিনী, পুলিশ, আনসার ও বিজিবির যৌথ বাহিনী।
  
বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা কর্মকর্তাদের সাথ কথা বলেছেন গণমাধ্যমকের প্রতিনিধিরা। তারা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে আসতে আশ্বস্ত করেছেন তারা।
 
জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
 
ফলে, এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন ও হিজড়া  হাজার ২৩২ জন।
 
ইসি সূত্রে জানা যায়, দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে দুই লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এই নির্বাচনে মোট দুই হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা এক হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন)। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। তাদের প্রার্থী সংখ্যা ২৯১ জন। এ নির্বাচনে নিবন্ধিত ১০টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  উৎসবমুখর পরিবেশ   ভোটগ্রহণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close