শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
সাতক্ষীরায় বিএনপি নেতার সঙ্গে বৈঠকের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাতক্ষীরা-২ আসনের দেবহাটা উপজেলার শিমুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনি দায়িত্বে এসে বিএনপি অফিসে বৈঠক করার অভিযোগে পুলিশের এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহার হওয়া এএসআই আকিদুল ইসলাম সাতক্ষীরা আদালতে কর্মরত।

দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিলন কুমার সাহা জানান, বুধবার বিকেলে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির অফিসে সাধারণ সম্পাদক রাজীব হোসেন রাজুর সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার বৈঠকের অভিযোগ ওঠে। পরে তাকে প্রত্যাহার করা হয়।

অভিযোগের বিষয়ে আকিদুল ইসলাম বলেন, ‘আমি কিছুই জানি না’— এ কথা বলে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   বিএনপি   প্রত্যাহার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close