শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজনীতি
অপ্রীতিকর কিছু না ঘটলে ফলাফল যাইহোক মেনে নেব : মামুনুল হক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-১৩ আসনের প্রার্থী এবং খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে ফলাফল যেমনই হোক মেনে নেব।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে ভোটপ্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলপকালে তিনি এই কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘এখন পর্যন্ত যতটুকু দেখেছি পরিবেশের কোনো সমস্যা দেখিনি। ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। খুব বেশি না, মোটামুটি। কিছু মানুষ ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে।’

ফলাফল যাই-হোক মেনে নেবেন কি না এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, ‘যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো কৃত্রিম সংকট তৈরি করা না হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় যদি নির্বাচন হয় এবং সাধারণ ভোটাররা যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে ফলাফল যাই হোক সেটা মেনে নেব।’

রাতভর সামাজিক মাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়েছে এবং বিভিন্ন জায়গায় অনিয়মের খবর পাওয়া যায়। ঢাকা-১৩ আসনেও সন্দেহজনক সংবাদ পাওয়ার কথা জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর, ‘ঢাকা ১৩ আসনে রাতে কিছু জায়গায় অনিয়মের সংবাদ কিছু কিছু কেন্দ্রে সন্দেহজনক আচরণের আমরা সংবাদ পেয়েছি। আমরা সে বিষয়টি যাচাই যাচাই করার সুযোগ পায়নি আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close