সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
বান্দরবানের ৭ উপজেলায় ১৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

৩০০ নম্বর আসন পার্বত্য জেলা বান্দরবানে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম। জেলার সাত উপজেলার ৩৪টি ইউনিয়নের ১৮৭টি কেন্দ্রে এই ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এদিকে সকাল থেকে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রদান করার জন্য সারিবদ্ধভাবে কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তবে সকাল থেকে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি অনেকটাই কম।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নম্বর পার্বত্য জেলা বান্দরবানের একমাত্র আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সাচিং প্রুজেরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীক নিয়ে মো. আবুল কালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে শাপলা কলি প্রতীক নিয়ে আবু সাঈদ মো. সুজাউদ্দীন এবং জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে বান্দরবানে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ হাজার সেনাবাহিনীর সদস্য, ২১ প্লাটুন বিজিবি ও ৮০০ পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা নির্বাচনি দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, ৭ উপজেলা, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন নিয়ে বান্দরবান ৩০০ নম্বর আসনে বাঙালিসহ ১২টি সম্প্রদায়ের বসবাস। এবারে এই আসনে ৪ জন প্রার্থী ভোটে অংশগ্রহণ করছেন। মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন। মোট ভোটকেন্দ্র ১৮৭টি এবং হেলিস্যুয়াটি কেন্দ্র রয়েছে ১১টি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   ভোটগ্রহণ   নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close