রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারী-২ আসনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ, ভোটারদের দীর্ঘ সারি
মোল্লা ফারুক হাসান, নীলফামারী থেকে
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী-২ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়।

নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। নারী-পুরুষ, তরুণ-তরুণী, নতুন ভোটার ও প্রবীণরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

নীলফামারী সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রিজাইডিং অফিসার মো. শাহীন রানা জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ চলছে। প্রথম এক ঘণ্টায় চারটি বুথে মোট ১৪৬ জন ভোটার ভোট দিয়েছেন।

এ আসনে মোট ১৩৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৫ হাজার ৭৮৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৯২ হাজার ৭৫৩ জন, পুরুষ ভোটার এক লাখ ৯৩ হাজার ৩০ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুইজন।

এ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির শাহরিন ইসলাম তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলফারুক আব্দুল লতীফ, স্বতন্ত্র মো. মিনহাজুল ইসলাম মিনহাজ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাছিবুল ইসলাম ও খেলাফত মজলিসের মো. সরোয়ারুল আলম।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহরিন ইসলাম তুহিন এবং জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলফারুক আব্দুল লতীফের মধ্যে।

প্রশাসনের আশা, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী-২ আসন   উৎসবমুখর পরিবেশ   ভোটগ্রহণ   ভোটারদের সারি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close