রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চাটমোহরে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার চাটমোহরে রাতের বেলায় ভোটকেন্দ্রে জামায়াত নেতাদের প্রবেশের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত এক প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহারকৃত কর্মকর্তা মো. রুহুল আমিন চাটমোহর উপজেলা খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। তিনি উপজেলার নিমাইচড়া ইউনিয়নের হযরত আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার, (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন জামায়াত ইসলামীর নেতা ওই ভোটকেন্দ্রে প্রবেশ করেন এবং প্রিজাইডিং অফিসার রুহুল আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা এজেন্ট নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।

ভোটকেন্দ্রে রাতের বেলায় রাজনৈতিক নেতাদের উপস্থিতির বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে অন্যান্য প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়।

ঘটনার বিষয়টি সহকারী রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীকে অবগত করা হলে, তিনি পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফার নির্দেশে প্রিজাইডিং অফিসার মো. রুহুল আমিনকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসারকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ঘটনায় নির্বাচনকালীন আচরণবিধি ও কেন্দ্রের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চাটমোহর   প্রিজাইডিং অফিসার   প্রত্যাহার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close