সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
দেশজুড়ে
নীলফামারীতে সুষ্ঠুভাবে শুরু হয়েছে ভোটগ্রহণ
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী।
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১০ এএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

নীলফামারীর ৫৬২টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকালের দিকে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকতে থাকে কেন্দ্রগুলোতে। পুরো জেলা রয়েছে আইনশৃঙ্খা বাহিনীর নিরাপত্তার চাদরে। 

নীলফামারী শহরের পুলিশ লাইন্স একাডেমিতে বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম তুহিন ও জামায়াত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে এবং নীলসাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবীব লেলিন ভোটাধিকার প্রয়োগ করেন। 

ভোট দিয়ে নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দুই প্রার্থী। 

নীলফামারী-২ আসনে বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম তুহিন বলেন, ২০০১ সালের পর আজ প্রথম ভোট দিচ্ছি। নির্বাচনি পরিবেশ এখন পর্যন্ত ঠিক রয়েছে। 

জামায়াত ইসলামীর প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ ভোট দিয়ে সন্তাষ প্রকাশ করে বলেন, পরিবেশ চমৎকার রয়েছে। শেষ পর্যন্ত এ রকম পরিবেশ বিরাজ করবে আশা করি। 

উল্লেখ্য, জেলার চার আসনে ১৫লাখ ৮০ হাজার ৩০৬জন ভোটার রয়েছেন। আর প্রতিদ্বন্ধিতা করছেন ২৭জন। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জমিয়তে ইসলামী বাংলাদেশ, ন্যাশনালিস্ট ফ্রণ্টের প্রার্থীরা রয়েছে প্রতিদ্বন্ধিতার তালিকায়। 

৫৬২টি ভোট কেন্দ্রের মধ্যে ২৫৮টি গুরুত্বপুর্ন হিসেবে চিহিৃত করা হয়েছে নির্বাচনে। এসব কেন্দ্রে রয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। 

কেকে/ এমএম


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   নির্বাচন   ভোটগ্রহণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close