শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজনীতি
ভোট দিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৫ এএম আপডেট: ১২.০২.২০২৬ ১২:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান। এসময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। 

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সপরিবারে প্রবেশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার বাসার পাশেই এই ভোটকেন্দ্র অবস্থিত।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চার প্রার্থী।

তারেক রহমানকে সমর্থন দেওয়া চার প্রার্থীর মধ্যে তিনজন স্বতন্ত্র। তারা হলেন—ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন। এ ছাড়া ‘নিবন্ধিত’ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি সাবেক সংসদ সদস্য টেলিভিশন প্রতীকের আবুল কালাম আজাদও বিএনপির চেয়ারম্যানকে সমর্থন দিয়েছেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ভোট   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close