রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
মেঘনায় দুই বিএনপি নেতা গ্রেফতার
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৯ এএম

কুমিল্লার মেঘনা উপজেলায় ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার, (১২ ফেব্রুয়ারি) সকালে পৃথক দুটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান লুডি এবং উপজেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে উপজেলার ২০ নম্বর রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৩ নম্বর ভোটকেন্দ্রে অন্য প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে আতাউর রহমান লুডির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা তাকে সেখান থেকে আটক করেন।

অন্যদিকে, সকাল ৮টার দিকে ২৪ নম্বর ব্রাহ্মণচর নয়োগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৯ নম্বর ভোটকেন্দ্রে টাকা বিতরণের সময় উপজেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

মেঘনা উপজেলা সেনাবাহিনী ক্যাম্প থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close