সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
বাবা ও ভাইকে সঙ্গে নিয়ে জীবনের প্রথম ভোট দিলেন সারজিস
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৫ এএম আপডেট: ১২.০২.২০২৬ ১১:০৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাবা ও ভাইকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সারজিস আলম। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ও করেন সারজিস।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।

ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের জানান, উৎসবমুখর পরিবেশে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশে পঞ্চগড়-১ আসনের প্রতীক শাপলা কলিতে ভোট দিয়েছেন। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের সকল রাজনৈতিক দল এ অভ্যূত্থানের পরে নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রায় অংশ নেবে এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, “ভোটের উপরে জনগণের আস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি। প্রত্যেক ভোট কেন্দ্রে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখা প্রয়োজন। ভোটগ্রহণে যুক্ত প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদার আচরণ প্রত্যাশা করি।”

তিনি জানান, রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণ প্রদর্শন করতে হবে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ।

সারজিস আরও উল্লেখ করেন, বিগত কয়েকদিন ধরে পঞ্চগড়-১ আসনে বিএনপি নেতাকর্মীদের নানা জায়গায় বাধা দেওয়ার ঘটনা ঘটেছে, হুমকি দেওয়া হয়েছে এবং ভয়-ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে।

তিনি আশা করেন, নির্বাচনের দিন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না এবং কেউ অন্যের ভোট প্রভাবিত করতে পারবে না।

তিনি বলেন, “সকাল থেকে বিকেল পর্যন্ত যদি অবাধ ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, তাহলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা সুস্থ ভোটে সর্বাত্মক সহযোগিতা করব এবং প্রত্যাশা করি অন্যরাও সহযোগিতা করবে।”

এদিকে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ফখরুন নেছা ফাজিল মাদ্রাসা ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সারজিস   নির্বাচন   ভোট   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close