সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
তাড়াশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০১ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের তাড়াশে সকাল সাড়ে ৭টা থেকে গণভোট ও ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে উপজেলার ৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রগুলোতে সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু এইসএস উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাসান মাহমুদ জানান, সকাল থেকে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। তিনি আরও জানান, সুন্দর ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।

তাড়াশ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসন গঠিত। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ জন, নারী ভোটার ২ লাখ ২১ হাজার ৬৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন। এ আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি আইনুল হক, ১১ দলীয় জোট ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’-এর মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী হাফেজ মুফতি মাওলানা আব্দুর রউফ, স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস রেজা রবিন (ঘোড়া প্রতীক) এবং জাতীয় পার্টি (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. ফজলুল হক।

উপজেলায় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  তাড়াশ   নির্বাচন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close