শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
মাদারীপুরে ৩৮১ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা  থেকে জেলার তিনটি আসনের ৩৮১টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। 

সকাল সাড়ে সাতটায় মাদারীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

ভোট দেওয়া শেষে জাহান্দার আলী মিয়া বলেন, ‘নির্বাচন জনগণের মৌলিক অধিকার এবং গণতন্ত্রের প্রধান। উৎসবমুখর ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি।’

তিনি সকল ভোটারকে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

জাহান্দার আলী আশা প্রকাশ করে বলেন, ‘কোনো ধরনের বাধা বা ভয়ভীতি ছাড়াই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।’

সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি দেখা যায়। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মাদারীপুরে জেলায় মোট ভোটার সংখ্যা ১১লাখ ৩৫ হাজার ৫৮২জন।
এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠু করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যরা মাঠে কাজ করছেন। 

নির্বাচন কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   ভোটগ্রহণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close