সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়ায় চলছে ভোটগ্রহণ
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সারা দেশের মতো কুষ্টিয়াতেও উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চারটি সংসদীয় আসনের ৫৯৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন। কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাবের পাশাপাশি প্রায় দুই হাজার পুলিশ সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এছাড়া নির্বাচনী এলাকায় ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার ২৮৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ৯৯টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৩০৬টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

চারটি সংসদীয় আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৪৭ হাজার ৭৬২ জন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  উৎসবমুখর পরিবেশ   কুষ্টিয়া   ভোটগ্রহণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close