রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
হান্নান মাসউদের স্ত্রীর ওপর হামলার অভিযোগ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৫ এএম
শ্যামলী সুলতানা জেদনী

শ্যামলী সুলতানা জেদনী

নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীরা এ হামলা করেছে বলে ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন তিনি।

ফেসবুকে তিনি লিখেন, আমাকে রড দিয়ে মারছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিছে। আমাকে মারার ভিডিও যে ধারণ করেছে, তার ফোন ভেঙে ফেলছে। আমার দেবরকে কয়েকজন মিলে একসাথে মারছে। প্রশাসন নিষ্ক্রিয়!

এদিক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী (নোয়াখালী ৬ হাতিয়া) হান্নান মাসউদের স্ত্রীর ওপর বিএনপির সন্ত্রাসীদের হামলা। ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সময় তার ওপর লোহার রড দিয়ে আক্রমণ করা হয়। হামলার দৃশ্য ধারণ করার সময় তার কাছ থেকে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তা পরিলক্ষিত করা গেছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। এ ছাড়াও ভোটারদের কেন্দ্রে এসে ভোট দিতে পথে পথে বাধা দেওয়া হচ্ছে।

অবিলম্বে কেন্দ্র থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান নাহিদ ইসলাম।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  হান্নান মাসউদের স্ত্রী   হামলার অভিযোগ   হান্নান মাসউদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close