শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
মেহেরপুরের ৪ কেন্দ্রে হামলা সংঘর্ষে আহত ১৭
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মেহেরপুরে দুটি আসনের চারটি ভোট কেন্দ্রে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনায় জামাতের ১৬ এবং বিএনপির একজন কর্মী আহত হয়েছেন। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, মেহেরপুর ২ আসনের গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যেতে বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা। এসময় বিএনপি ও জামাত নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামায়াতের ১০ কর্মী সমর্থক আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

একই সময়ে গাংনী উপজেলার ছাতিয়ান ভোট কেন্দ্রে জামায়াতের ভোটারদেরকে কেন্দ্রে যেতে বাধা দেয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় জামায়াতের ৪ জন আহত হন। এদের মধ্যে তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়েছে।
 
সকাল সাড়ে দশটার দিকে গাংনী উপজেলার খাসমহল গ্রামে সংঘর্ষ হয়। এতে আহত হন এক বিএনপি কর্মী। 

অপরদিকে মেহেরপুর ১ আসনের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামাত সমর্থক ২ জন আহত হয়। এই ঘটনায় এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। 

মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, সংঘর্ষ ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই চলমান রয়েছে। সংঘর্ষের বিষয়ে আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন। ‌

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মেহেরপুর   হামলা   সংঘর্ষ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close