বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      
দেশজুড়ে
ঈশ্বরদীতে ভোটকেন্দ্রে বাড়ছে ভোটারদের উপস্থিতি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পাবনার ঈশ্বরদী উপজেলার ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটাররা নিজের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে আগ্রহের সঙ্গে আসছেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে এ চিত্র দেখা গেছে।

সকালে ঠান্ডার কারণে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারদের সংখ্যা বাড়তে শুরু করেছে। ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এখনও তেমন কোনো অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

এদিকে, সাহাপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান হাবিব। অন্যদিকে দাড়িপাল্লা প্রতীকে জামায়াত ইসলাম মনোনীত ১১ দলীয় জোট প্রার্থীআবু তালেব মন্ডল ঈশ্বরদী পৌর এলাকায় ভেলুপারাস্থ্য তার নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টহল দিতে দেখা গেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরদী   ভোটকেন্দ্র   ভোটার উপস্থিতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close