সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
ফরিদপুর-৪ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করছেন।।

তবে সকাল ৯টা পর্যন্ত কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম। নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা গেছে। ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূল প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে - ধানের শীষ প্রতীকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মো. শহিদুল ইসলাম খান বাবুল, দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসেন, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ।

অন্য প্রার্থীরা হলেন- হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলনের মাওলানা মো. ইসহাক চোকদার, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম. এম হোসাইন, লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী মাওলানা রায়হান জামিল, এবং কাস্তে প্রতীকের বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আতাউর রহমান কালু।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,৯০,৯৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৪৯,৫৭৩ জন এবং নারী ভোটার ২,৪১,৪০৩ জন। ভাঙ্গা উপজেলার ভোটার সংখ্যা ২,৪৮,৮১৬; সদরপুর ১,৭৬,২৬৩; চরভদ্রাসন ৬৫,৭২৬ জন।

আজ সকাল পৌনে ৮টার দিকে জামায়াতের প্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসেন ভাঙ্গার পাঁচকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল আটরশি কেন্দ্রে ভোট প্রদান করেন। দুই প্রার্থীই সুষ্ঠু পরিবেশ বজায় রেখে ভোট দেওয়ার আশা প্রকাশ করেন এবং জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   আসন   শান্তিপূর্ণ   নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close