শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
গোবিন্দগঞ্জে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের ভোটকেন্দ্র পরিদর্শন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৫ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ-৪ সংসদীয় আসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের বিদেশি নির্বাচন পর্যবেক্ষক দল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তারা গোবিন্দগঞ্জ সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখেন এবং ভোটগ্রহণের পরিবেশ, ভোটার উপস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তারা কেন্দ্রে প্রবেশ করে ভোটগ্রহণ প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে দেখেন এবং প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেন।

গোবিন্দগঞ্জ উপজেলা সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪,৬৮,৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৩১,৬১৬ জন, নারী ভোটার ২,৩৬,৭৫৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন।

উপজার মোট ১৪২টি ভোটকেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। দুপুর পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয় প্রশাসন জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গোবিন্দগঞ্জ   ইউরোপীয় ইউনিয়ন   পর্যবেক্ষক দল   নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close