মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
মৌলভীবাজারে চারটি আসনে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২০ পিএম আপডেট: ১২.০২.২০২৬ ১২:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার জেলার চারটি নির্বাচনি আসনের সকল ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী), মৌলভীবাজার-২ (কুলাউড়া), মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এই চারটি আসনের ৫৫৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।

ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা, দীর্ঘ লাইনে অপেক্ষা এবং ভোটারদের মুখে দীর্ঘদিনের চাপা ক্ষোভ ও আশার মিশ্র প্রতিক্রিয়া। সকালে নারী ও বয়স্ক ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। অনেকেই নিজের ভোট দেওয়ার সুযোগকে নাগরিক অধিকার ফিরে পাওয়ার আনন্দ হিসেবে দেখছেন।

মৌলভীবাজার শহরের নূর মোহাম্মদ (৬০) বলেন, “আগের তিনবার ভোট দিতে পারিনি। এবার সুষ্ঠু ভোট হবে সেই আশায় ফজরের নামাজ আদায় করেই ভোটকেন্দ্রে এসেছি।”

শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেন বিলকিছ বেগম। তিনি জানান, দীর্ঘদিন পর এবার প্রথম শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলাম। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মৌলভীবাজারে ২৩,৭৩১টি পোস্টাল ভোটসহ মোট ভোটার রয়েছেন ১৬,১৪,৯৩০ জন।

নির্বাচন সুষ্ঠু রাখতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল জানিয়েছেন, জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৮ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া বিজিবির ৩০০ সদস্যের স্ট্রাইকিং ফোর্স, আনসার ব্যাটালিয়নের ১২০ জন, পুলিশের মোবাইল টিমের ২১২ জন, পুলিশের ৭৪ সদস্যের স্ট্রাইকিং ফোর্স, র‌্যাবের ৫৬ সদস্য এবং সেনাবাহিনীর ৫০৫ সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। ভোটকেন্দ্র পাহারায় রয়েছেন পুলিশের ১,১০৯ জন এবং আনসার ও ভিডিপির ৭,২০২ জন। এছাড়া ৫৬৪ জন পুলিশ সদস্য অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

ভোটাররা ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন, নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করে নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   চারটি আসন   ভোটগ্রহণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close