শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজৈরে একটি ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মোটরসাইকেলের ৮০ শতাংশের বেশি পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একজন কেরোসিন জাতীয় দাহ্য পদার্থ দিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের মতো শব্দ হয়। ভোটকেন্দ্রের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি।

মোটরসাইকেলে আগুনের ঘটনায় বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভোটকেন্দ্র   মোটরসাইকেল   আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close