রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নতুন বাংলাদেশের জয়যাত্রা শুরু হবে এই নির্বাচনের মাধ্যমেই: দুলু
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট-৩ সদর আসনের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন অধ্যায় এবং নতুন বাংলাদেশের জয়যাত্রা শুরু হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাটের বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ দুলু নির্বাচনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ইতিবাচক মত প্রকাশ করে বলেন, আমি রংপুর বিভাগের প্রায় প্রতিটি আসনের খোঁজখবর নিয়েছি। এখন পর্যন্ত সবখানে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

তিনি উল্লেখ করেন যে, গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ এমন একটি অবাধ ও আনন্দঘন পরিবেশে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিল। অনেক আত্মত্যাগের বিনিময়ে জাতি আজ এই দিনটি পেয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে মানুষ গণতন্ত্রের ধারায় ফিরতে উন্মুখ।

তিনি বলেন, গত রাতে কিছু নেতিবাচক তথ্য পাওয়ায় কিছুটা শঙ্কা তৈরি হলেও সকালের পরিবেশ দেখে আশাবাদী হয়েছি। 

নির্বাচনের ফলাফল ও চূড়ান্ত পরিস্থিতি নিয়ে এখনই মন্তব্য করতে নারাজ। তিনি বলেন, আমরা বিকেল ৪টা পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করব। ভোটগ্রহণ শেষ হওয়ার পরই সার্বিক বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করব।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   নতুন বাংলাদেশ   দুলু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close