শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শিবগঞ্জে নারীদের ভোট কক্ষে প্রবেশ, বিএনপি নেতাকে জরিমানা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ভোটকেন্দ্রে নারীদের ভোট কক্ষে প্রবেশ করার দায়ে বিএনপির এক নেতাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
 
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের দারুস সুন্নত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তাহেরুল ইসলাম রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ‘দারুস সুন্নত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে নারীদের ভোটকক্ষে অনুমতি ছাড়া ঢোকেন তাহেরুল ইসলাম। এ ঘটনায় তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকারনামা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।’

তাহেরুল ইসলাম বলেন, ‘ওই কেন্দ্রে জামায়াতের কিছু নারী কর্মী জান্নাতের টিকিট বিক্রি করছিলেন। বিষয়টি দেখে আমি বাধা দিতে গেলে এ ঘটনা ঘটে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শিবগঞ্জ   নারীদের ভোট কক্ষে প্রবেশ   বিএনপি নেতা   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close