শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
লালমনিরহাটে পুলিশের পোশাকে নারী আটক
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এক মানসিক অসুস্থ নারীকে আটক করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভাদাই গিরিজা শঙ্কর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই নারীর স্থায়ী বাড়ি উপজেলার নামরী বাজার এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিচরণ করছিলেন। কোনোভাবে পুলিশের একটি পুরোনো পোশাক সংগ্রহ করে সেটি গায়ে দিয়ে তিনি আদিতমারী এলাকায় চলে আসেন। ভোটকেন্দ্রের সামনে পুলিশের পোশাকে তাকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করি। তদন্তে দেখা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন। কোথা থেকে তিনি পুলিশের এই পুরোনো ইউনিফর্মটি পেয়েছেন, আমরা তা খতিয়ে দেখছি। আপাতত তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  লালমনিরহাট   পুলিশ   নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close