রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
দেশজুড়ে
টেকনাফে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের টেকনাফ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের উপস্থিতি বেড়েছে। সময় যত যাচ্ছে, নারী ভোটারদের উপস্থিতি বেড়েছে।

কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি। নারী ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্যের সঙ্গে ভোট দিচ্ছেন। অনেকেই সকালেই কেন্দ্রে এসে ভোট দেন।

হোয়াইক্যং ইউনিয়নের ভোটার ফাতেমা খাতুন বলেন, ‘সকালেই ভোট দিতে এসেছি। সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে।’

নোয়াখালী পাড়ার মনোয়ারা বেগম বলেন, আমরা সকাল থেকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে এসেছি এবং ভোট দিয়েছি।’ 

টেকনাফের নোয়াখালী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বলেন, ‘সকাল থেকে ভোটাররা কেন্দ্রে এসে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন। এ পর্যন্ত নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ নির্ধারিত সময় পর্যন্ত চলবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টেকনাফ   পুরুষ ভোটার   নারী ভোটার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close