শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আক্কেলপুরে সাড়ে চার ঘন্টায় ভোট পড়েছে ৩৭.৯৩%
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। সাড়ে চার ঘন্টায় অর্থাৎ সকাল সাড়ে ৭ থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৭.৯৩ শতাংশ। উপজেলা নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষে এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, আক্কেলপুরে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭৯৫। ভোটাররা সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্যণীয়।

ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী- সেনা, পুলিশ, র‍্যাব ও বিজিবি—প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে। আমরা আশা করছি, দিনশেষে সকল কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

জয়পুরহাট-২ আসনে বিএনপি থেকে আব্দুল বারী ও জামায়াতে ইসলামী থেকে এসএম রাশেদুল আলম সবুজ প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close