শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
নীলফামারী-১ আসনে ভোটারদের দীর্ঘ লাইন
ডোমার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী-১ আসনে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল থেকে ভোট শুরু হওয়ার পর থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদেরও দীর্ঘ লাইন রয়েছে।

ডোমার ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো।

হাইস্কুল কেন্দ্রে প্রথম ভোট দিতে আসা ভোটাররা বলেন, “এবার আমরা প্রথম ভোট দিয়েছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমরা অনেক খুশি। ঝামেলামুক্তভাবে ভোট দিতে পেরেছি। মিথুন রায় নামের এক ভোটার বলেন, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে ভোট দিতে পেরেছি।”

পাগলা বাজারের চিকনমাটি ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা।

উক্ত কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জিয়াউর রহমান বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুপুর পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে বলেও তিনি জানিয়েছেন।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   আসন   দীর্ঘ লাইন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close