শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
হামাগুড়ি দিয়ে ভোট কেন্দ্রে প্রতিবন্ধী ফরজ আলী, দিয়েছেন ভোট
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রচণ্ড রোদ না থাকলেও ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতিতে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবুও হামাগুড়ি দিয়ে ভোট দিতে এসেছেন প্রতিবন্ধী ফজর আলী (৪০)। এভাবে ভোট দিতে আসায় তাকে আরো উৎসাহ দিয়েছেন স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শত বাধা পেরিয়ে তিনি এসেছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে।  তিনি রেলওয়ে কলোনীর বাসিন্দা।

ফরজ আলী পায়ে হেঁটে চলাচল করতে পারেন না। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার। 

ফরজ আলী বলেন, ভোট মানে তার কাছে একটা দায়িত্ব। তাই তিনি ভোট প্রয়োগের মাধ্যমে নিজের দায়িত্ব পালন করেছেন। তার মতে সব নাগরিকের উচিত ভোট উৎসবে অংশ নিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা।

স্থানীয় পান্না শেখ বলেন, প্রতিবন্ধী ফরজ আলী তার প্রতিবেশী। নিজের দায়িত্বের প্রতি সচেষ্ট, তাই তিনি হামাগুড়ি দিয়ে কেন্দ্রে এসে ভোট দেন।

এ বিষয়ে রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব থাকা প্রিজাইডিং কর্মকর্তা খালিন বিন আজাদ বলেন, ফরজ আলী নামে প্রতিবন্ধী ভোট কেন্দ্রর তৃতীয় তলায় ভোট প্রদান করেন। আমরা তাকে সার্বিক সহযোগিতা করেছি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   ভোট   প্রতিবন্ধী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close